ঢাকাকে আরও বাসযোগ্য করতে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় বাংলাদেশকে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। সোমবার সচিবালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, এ সংক্রান্ত পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি এবং সবচেয়ে কম সুদে ঋণ দেওয়ায় বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হয়। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংকের পক্ষ থেকে আর্থিক সহায়তার কথাও জানান মন্ত্রী।