শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ ৯৯ দশমিক ৯৩ শতাংশ শেষ হলেও প্রকল্পের ব্যয় ও মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। তৃতীয় সংশোধনের পর প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত।
মঙ্গলবার একনেক সভায় এ সংশোধনী অনুমোদন দেওয়া হয়। নতুন করে ব্যয় বেড়েছে ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা।
সরকার জানিয়েছে, ইন্টারনেট, ইমিগ্রেশন সরঞ্জাম, রক্ষণাবেক্ষণসহ অপারেশনের জন্য প্রয়োজনীয় কিছু কাজ শেষ করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি আংশিকভাবে চালুর ঘোষণা রয়েছে।