বিশ্বজুড়ে প্রায় ৮০০টি মার্কিন সামরিক ঘাঁটি থাকার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি মার্কিন জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের আগ্রহ প্রকাশ করে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে কথা বলার সুযোগ তৈরি করা প্রয়োজন।
মোহেবি দাবি করেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান ব্যর্থ হয়েছে এবং ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়া উচিত।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধের পেছনে পারমাণবিক কর্মসূচি নয়, বরং ইরানের সম্পদ ও ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্য রয়েছে।