সোমালিয়ায় জলদস্যুদের হাতে পাঁচ নাবিক নিহত।

 

সোমালিয়ার উপকূলে জিম্মি করা তেলবাহী ট্যাংকার এমটি অনার ২৫-এর পাঁচ নাবিককে হত্যা করেছে জলদস্যুরা। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে জাহাজটি উদ্ধার এবং ১৬ সন্দেহভাজন জলদস্যুকে আটক করা হয়েছে।

নিহত নাবিকদের মধ্যে পাকিস্তানের তিনজন, মিয়ানমারের একজন ও ভারতের একজন নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও চার নাবিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাকিস্তানের তিনজন ও ভারতের একজন রয়েছেন।

সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় জানায়, গত ২১ এপ্রিল উপকূল থেকে পালাউয়ের পতাকাবাহী ট্যাংকারটি জিম্মি করা হয়। জাহাজটিতে প্রায় ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল ছিল। নিরাপত্তা বাহিনীর অভিযান শুরুর আগেই জলদস্যুরা পাঁচ নাবিককে হত্যা করে।

পান্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্স জানিয়েছে, ট্যাংকারটি বর্তমানে নিরাপদে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। জাহাজ ছিনতাইয়ে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। এক দশকেরও বেশি সময় পর সোমালীয় জলদস্যুদের হাতে প্রাণহানির ঘটনা ঘটল বলে জানা গেছে।

Translate