প্রবীণদের সুরক্ষায় বহুমুখী উদ্যোগ সরকারের

প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবা বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার কার্যক্রম চলছে। প্রবীণদের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার কথাও জানান তিনি।

তিনি প্রবীণদের পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করে তাদের প্রতি সম্মান, সহানুভূতি ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানোর আহ্বান জানান। ১ অক্টোবর বাংলাদেশসহ বিশ্বজুড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হবে।

Translate