সোমবার নাটোর-রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৮ সেপ্টেম্বর) নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোরের বড়াইগ্রামের কয়েকটি এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। অন্যদিকে রাজশাহীর ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া, নামোপাড়া ও সার্ভে কলেজ থেকে খড়খড়ি এলাকার বিদ্যুৎ সরবরাহ সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত পর্যায়ক্রমে বন্ধ থাকবে। কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

Translate