হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে চতুর্থ ট্যাংকার ক্ষতিগ্রস্ত, ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে চলাচলের অযোগ্য দুটি জাহাজ

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে মঙ্গলবার সকালে চতুর্থ একটি ট্যাংকারসহ একই ধরনের চারটি নৌমাইন আঘাতের ঘটনা ঘটেছে, যা গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক জ্বালানি নৌপথে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে চরম উদ্বেগ তৈরি করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, বিপুলসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ও উড়োজাহাজের আকাশসুরক্ষার মধ্যে চলাচলরত দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাংকার এবং একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ নৌমাইনে আঘাত পাওয়ার পর শক্তিশালী বিস্ফোরণ ও ব্যাপক অগ্নিকাণ্ডের শিকার হয়ে পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

Translate