১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার সময়কার রাজনৈতিক সম্পৃক্ততা ও পুরনো মন্তব্যের জেরে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে প্রাণনাশের হুমকি দিয়েছে খলিস্তানপন্থি জঙ্গিগোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর প্রধান গুরপতবন্ত সিং পান্নুন ও গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ। মুম্বাইয়ে তাদের ২০০ লোক প্রস্তুত রয়েছে বলে দাবি করে অভিনেতার বাংলো ‘জলসা’র সামনে প্রতিবাদ ও জমায়েত করার জন্য ১১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে নিষিদ্ধ এই গোষ্ঠীটি। সাম্প্রতিক একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হলেও এর আগে বিগ বির পায়ে প্রণাম করায় জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জকেও খলিস্তানপন্থিদের হুমকির মুখে পড়তে হয়েছিল।