প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের আহ্বান রাশেদ খানের

প্রয়োজনে সংবিধান সংশোধন করে ও আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি আসন্ন সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে এ বিষয়ে বিল উত্থাপনের দাবি জানান। এ সময় তিনি দেশজুড়ে নাশকতা ও গোপালগঞ্জের সহিংসতার জন্য দলটিকে দায়ী করার পাশাপাশি সীমান্ত দিয়ে ষড়যন্ত্র ও ‘পুশ-ইন’ ঠেকাতে গ্রামবাসীকে পাহারা বসানোর আহ্বান জানান এবং বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলেন।

Translate