সহিংসতার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় খালেদা জিয়ার ১৪ বছর আগের সেই মন্তব্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ঘিরে দেশজুড়ে হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ২০১২ সালে দেওয়া ‘সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নয়’—মন্তব্যটি নতুন করে আলোচনায় এসেছে। চলতি মাসে দলটির সহিংসতায় বিএনপি নেতাকর্মীসহ ৮ জন নিহত ও গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে আর মাথা তুলে দাঁড়াতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধনের কথা জানিয়েছেন।

Translate