ফিফা উইন্ডো না থাকলেও আগামী জানুয়ারির মাঝামাঝি তুরস্কে প্রীতি ম্যাচ খেলার জন্য কিরগিজস্তান ফুটবল ফেডারেশনের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার জাতীয় দল কমিটির সভায় বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হলেও মূল আলোচনায় উত্তাপ ছড়িয়েছে সাফ ব্যর্থতা, দলীয় সমন্বয়হীনতা ও কর্মকর্তাদের আচরণবিধি লঙ্ঘন নিয়ে। প্রবাসী ফুটবলারদের ছাড়পত্র না পাওয়ার আশঙ্কায় প্রীতি ম্যাচে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর বিকল্প ভাবা হচ্ছে এবং বিতর্কের মুখে কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত পরবর্তী সভা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।