‘হনুমান আংশ ২’-এ অক্ষয় কুমার থাকছেন কি না, জানালেন প্রযোজক

‘হনুমান আংশ ২’ ছবিতে অক্ষয় কুমার থাকছেন—এমন জল্পনা নাকচ করেছেন প্রযোজক অনুপ্রিয়া নগর। তিনি জানিয়েছেন, সিক্যুয়েলে অক্ষয়কে নেওয়ার বিষয়ে তিনি কোনো নিশ্চয়তা দেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয়কে নিজের ‘প্রিয় অভিনেতা’ উল্লেখ করে তার সম্ভাব্য অভিনয় নিয়ে প্রশ্ন করা হলে অনুপ্রিয়া বলেছিলেন, ‘মহারাজজিই জানাবেন।’ এরপর থেকেই অক্ষয়ের অভিনয় নিয়ে আলোচনা শুরু হয়। তবে পরে তিনি স্পষ্ট করে বলেন, অক্ষয় কুমারকে নিয়ে তিনি কিছুই বলেননি।

এদিকে ‘হনুমান আংশ ২’-এর কাজ এগিয়ে চলছে। পরিচালক বিশাল চতুর্বেদী জানিয়েছেন, ছবিটি মূল পরিকল্পিত ট্রিলজির দ্বিতীয় কিস্তি হিসেবে তৈরি হচ্ছে। প্রথম ছবিটি প্রায় ২ কোটি রুপি বাজেটে নির্মিত হয়ে বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Translate