বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করার ঘোষণা নৌপ্রতিমন্ত্রীর

দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, বন্দর পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

৩০ সেপ্টেম্বর আকস্মিক বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি বলেন, প্রকৃত ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বন্দরের কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বন্দরের সেবার মান, পণ্য খালাসের গতি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা যাতে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Translate