মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর ‘স্নো লেপার্ড’ পুরস্কার জিতেছেন ঢাকাই অভিনেত্রী নাজিফা তুষি। এটি সিনেমাটির জন্য তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর স্বীকৃতি। এর আগে কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও একই সিনেমার জন্য পুরস্কার পেয়েছিলেন তিনি। এদিকে ‘রইদ’ প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ জায়গা করে নিয়েছে।