স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযুক্ত কর্মচারী শ্রাবণ সরকার। তিনি আলাওল হলের অফিস পিয়ন। হলটির প্রভোস্ট অধ্যাপক এনামুল হকের অভিযোগের ভিত্তিকে তাকে বরখাস্ত করে প্রশাসন। একই ঘটনায় আলাওল হলের আরও দুই কর্মচারী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এ ঘটনায় শ্রাবণকে সাময়িক বরখাস্ত ও হলটির আরও দুই কর্মচারী শামসুল হুদা ও ছৈয়দ হোসেনকে শোকজ করে প্রশাসন। তবে বিষয়টি জানাজানির পর ওই টাকা জমা দিয়ে দেন শ্রাবণ।
চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শ্রাবণ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
