শিল্পকলা একাডেমিতে ‘চিরদিনের নজরুল’ অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘নজরুল বর্ষে আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন, অধ্যাপক ড. শামীমা সুলতানা, অধ্যাপক ড. মো. আজহারুল শেখ ও সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

সাংস্কৃতিক সংগঠন ‘আবর্তন’-এর আয়োজনে এ অনুষ্ঠানে নজরুলের কালজয়ী সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হবে।

Translate