সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইজিপি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়। এ সময় মাদক কারবারে পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি জানান, গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। দেশে কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

Translate