লাউতারোর চোটে আর্জেন্টিনার ভরসা লোপেস?

বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। ফলে আগামী নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। তাঁর অনুপস্থিতিতে আক্রমণভাগে বিকল্প খুঁজছেন কোচ লিওনেল স্কালোনি।

লাউতারোর জায়গায় আর্জেন্টিনার মূল স্ট্রাইকার হিসেবে খেলার দৌড়ে এগিয়ে আছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেস। চলতি বছর ক্লাবটির হয়ে ৫৪ ম্যাচে ২৩ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি।

জাতীয় দলের হয়ে পুয়ের্তো রিকোর বিপক্ষে অভিষেকের পর গত সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন লোপেস। লাউতারোর মতো নিচে নেমে খেলা ও বল ধরে রাখার দক্ষতাও রয়েছে তাঁর।

Translate