ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামানকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।