ধর্মীয় বিশ্বাস ও মানবতা নিয়ে মুখ খুললেন কনকচাঁপা

নিজের ধর্মীয় বিশ্বাস, ইসলামপ্রীতি ও মানবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। রোববার রাতে দেওয়া পোস্টে তিনি নিজেকে গর্বিত মুসলমান উল্লেখ করে ইসলাম ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার কথা তুলে ধরেন। অন্য ধর্মের প্রতি সম্মান জানানোর পাশাপাশি মানবতার জন্য কাজ করতে ধর্মীয় বিশ্বাস ত্যাগ করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ধর্ম, শান্তি ও মানবসেবা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই সংগীতশিল্পী।

Translate