ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোকে পর্তুগালের ফুটবলের সবচেয়ে বড় প্রতীক হিসেবে উল্লেখ করেছেন সতীর্থ ব্রুনো ফার্নান্দেস। তিনি বলেন, রোনালদোর জায়গা শুধু জাতীয় দলে নয়, পর্তুগিজ মানুষের হৃদয়েও আলাদা এবং তাকে ঘিরে কোনো বিভাজন চান না।