রিং রোড নির্মাণ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে প্রতিবন্ধকতা দ্রুত দূর করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং কাজ শেষ করতে বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্ব দেন। দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।

এর আগে জুলাইয়ের এক পর্যালোচনা সভায় জানানো হয়েছিল, ইনার সার্কুলার রিং রোডের রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশের নির্মাণকাজ চলমান এবং ওই প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

Translate