ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের জন্য চার ধাপে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে আয়োজিত এসব ক্যাম্পে গাইনি, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞরা চিকিৎসাসেবা দেন। আয়োজকদের দাবি, চার ধাপে ২০ হাজারের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।