শিরোনাম
ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন মার্কিন র‍্যাপার ম্যাকলেমোর।আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ইতিহাসের পাঠে পরিবর্তন আনা হচ্ছে।দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ১০ বছরের কর্মপরিকল্পনা নিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন।রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারের প্রেসিডেন্ট কে সফরের আমন্ত্রণ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ।ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড।

রাঙামাটিতে চাকমা দাদু কর্তৃক ৩ বছরের নাতনী যৌন নিপীড়নের শিকার

রাঙামাটি শহরের উপজাতীয় দাদু কর্তৃক তিন বছরের শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিযান পরিচালনা করে নিপীড়ক সুবাস কুমার চাকমা(৬০)কে স্থানীয়দের সহায়তায় আটক করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দীন জানিয়েছেন, মর্মান্তিক এই ঘটনায় নিপীড়ক সুবাস কুমার চাকমা গ্রেফতার পরবর্তী তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সোমবার সকালে শহরের ভেদভেদী এলাকার মৌনতলায় এ ঘটনাটি ঘটে। শিশুটির শারীরিক অবস্থার অবনতির কারণে গতরাতে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। পুলিশ ও হাসপাতাল সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ভুক্তোভোগীর মা জানা বলেন, আমার শ্বশুর খুব খারাপ ও অসভ্য লোক। সব সময় মদ্যপ হয়ে আমার সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করেন। এ ঘটনায় আমি ন্যায়বিচার চাই।

চিকিৎসকরা জানান, শিশুটির যৌনাঙ্গে মারাত্মক ক্ষত হয়েছে। প্রাথমিক পরীক্ষা অনুযায়ী শিশুটির বিশেষ অঙ্গে আঙুল দিয়ে নিপীড়নের তথ্য পাওয়া গেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, যৌন নিপীড়নের শিকার শিশুটিকে ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Translate