শিরোনাম
ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন মার্কিন র‍্যাপার ম্যাকলেমোর।আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ইতিহাসের পাঠে পরিবর্তন আনা হচ্ছে।দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ১০ বছরের কর্মপরিকল্পনা নিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন।রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারের প্রেসিডেন্ট কে সফরের আমন্ত্রণ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ।ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড।

যুদ্ধ বন্ধে সৌদি আরবে বৈঠকে যুক্তরাষ্ট্র-ইউক্রেন

যুদ্ধ বন্ধে সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা। জেদ্দার এ বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওলাল্টজের সঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমাক অংশ নিচ্ছেন। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না।

 

এ বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা তোলা হতে পারে। এ প্রস্তাবে আকাশ ও নৌপথে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি থাকছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

Translate