রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারের প্রেসিডেন্ট কে সফরের আমন্ত্রণ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আনোয়ার বলেন, মিয়ানমারের সঙ্গে বন্ধুত্ব ও বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে মালয়েশিয়া আগ্রহী, তবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব মিয়ানমারকেই নিতে হবে। একসঙ্গে সম্ভব না হলে ধাপে ধাপে প্রত্যাবাসনের প্রস্তাবও দেন তিনি।

আলোচনার পর মিয়ানমার প্রাথমিকভাবে ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানান আনোয়ার। প্রথম ধাপে আগামী ২৯ সেপ্টেম্বর ১ হাজার ৪৭৬ জনকে প্রত্যাবাসনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, প্রত্যাবাসনের পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় দুই লাখের বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থী রয়েছেন। এর মধ্যে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা এক লাখ ২৬ হাজারের বেশি।

Translate