মিরাজ-মুশফিকসহ ডি থ্রি ট্রফির ছয় আইকন ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টুর্নামেন্ট **‘ডোমেস্টিক ডি থ্রি ট্রফি’**তে ছয় আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম শেখ, তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহানকে আইকন হিসেবে বেছে নেওয়া হয়েছে।

ছয় দল নিয়ে তিন সংস্করণে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ডিসেম্বর টি-টোয়েন্টি, জানুয়ারিতে প্রথম শ্রেণি এবং মে মাসে ৫০ ওভারের ম্যাচ হবে। আগামী ২৬ অক্টোবর খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হবে। প্রতি দল ২৩ জন করে ক্রিকেটার নিয়ে গঠন করা হবে।

Translate