মালয়েশিয়াকে হালকাভাবে না নেওয়ার সতর্কতা বাংলাদেশের।

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। র‍্যাঙ্কিং ও অভিজ্ঞতায় বাংলাদেশ এগিয়ে থাকলেও নকআউট ম্যাচ হওয়ায় প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়ার সতর্কতা দিয়েছেন প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।

বাংলাদেশ সময় পরশু সকাল ১১টায় জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে। ২০২৩ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও মালয়েশিয়ার বিপক্ষে মাত্র ২ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার মালয়েশিয়ার কোচ বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর হওয়ায় ম্যাচটি নিয়ে বাড়তি সতর্কতা রয়েছে

Translate