মাঝআকাশে পাইলটের ওপর হামলা, জরুরি অবতরণ বিমানের

দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে মাঝআকাশে দুই পাইলটের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এক পাইলট অন্য পাইলটকে ছুরি দিয়ে আঘাত করে বিমানটি বিপজ্জনকভাবে নামিয়ে আনার চেষ্টা করেন বলে ইসরায়েলি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার পর বিমানে থাকা প্রায় ১৮০ যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি সংকেত পাঠানোর পর বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে। অন্য পাইলট ও যাত্রীরা অভিযুক্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

ঘটনার সময় বিমানটি দ্রুত উচ্চতা হারায় এবং একপর্যায়ে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ অভিযুক্ত কো-পাইলটকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার পেছনে কোনো সন্ত্রাসী ষড়যন্ত্র ছিল কি না, তা তদন্ত করছে

Translate