আর্কটিক অভিযান শেষে শাংহাই ফিরল চীনের দুই গবেষণা জাহাজ

প্রায় তিন মাসের আর্কটিক মহাসাগর অভিযান শেষে চীনের গবেষণা জাহাজ ‘সুয়েলং’ ও ‘সুয়েলং-২’ বুধবার শাংহাইয়ে ফিরেছে। ‘স্নো ড্রাগন’ ও ‘স্নো ড্রাগন-২’ নামে পরিচিত জাহাজ দুটি চীনের ১৬তম আর্কটিক অভিযান পরিচালনা করে।

অভিযানে জলবায়ু ও পরিবেশ পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত পরীক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম চালানো হয়। আয়োজকদের দাবি, অভিযানের পরিসর ও গবেষণা কার্যক্রমের সংখ্যায় এবার নতুন রেকর্ড হয়েছে।

চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে অভিযানে চারটি গবেষণা জাহাজ অংশ নেয়। এর মধ্যে ‘চিতি’ ও ‘থানসো-৩’ এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে এবং অক্টোবরের মাঝামাঝি চীনে ফেরার কথা রয়েছে।

Translate