ফিলিস্তিনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের গড়া মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, ইরানসহ আরও মুসলিম দেশকে যুক্ত করার দাবি জানিয়েছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমান।
রোববার করাচিতে গাজা সংহতি মার্চে তিনি বলেন, জোটের প্রধান লক্ষ্য হওয়া উচিত গাজাসহ ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধ করা। একই সঙ্গে কাশ্মীরের অধিকার ও আল-আকসা মসজিদ ইস্যুতেও মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান জানান তিনি।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয়। বাংলাদেশকে জোটে যুক্ত করার বিষয়ে পাকিস্তানের জামায়াতের এই আহ্বানের পাশাপাশি এর আগে বাংলাদেশও আমন্ত্রণ পেলে চুক্তিতে যোগদানের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার কথা জানিয়েছিল।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন