ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে দায়িত্ব নেন।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য। এ দায়িত্ব গ্রহণের ফলে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
একই দিনে এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। মঙ্গোলিয়ার প্রার্থীকে হারিয়ে তিনি নির্বাচিত হন।