মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬

বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার জন্য।

বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার জন্য

ঢাকা, ২৩ জুলাই | নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বুধবার রাতে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে এ পরীক্ষা সম্পন্ন হবে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। তিন মাস পর গত ৬ মে দেশে ফেরেন তিনি।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবেই আজকের এই স্বাস্থ্য পরীক্ষা বলে জানা গেছে।

Translate