বৃষ্টির কারণে ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের চারটি কোয়ার্টার ফাইনালের কোনোটিই মাঠে গড়ায়নি। ফলে র্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা সেমিফাইনালে জায়গা পেয়েছে।
নেপাল-শ্রীলঙ্কা ও বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচ দুটিও টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এর আগে পাকিস্তান-হংকং এবং ভারত-আফগানিস্তানের কোয়ার্টার ফাইনালও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
আগামী ১ অক্টোবর প্রথম সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা।