তরুণদের নিয়ে ভবিষ্যতের ব্রাজিল গড়তে চান আনচেলত্তি

ব্রাজিলের তরুণ প্রতিভাদের নিয়মিত পর্যবেক্ষণে রেখে ভবিষ্যতের শক্তিশালী জাতীয় দল গড়ে তুলতে চান কোচ কার্লো আনচেলত্তি।

ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, এস্তেভাও ও এন্দ্রিকদের মতো তরুণদের নিয়ে আশাবাদী আনচেলত্তি। তার মতে, শুধু প্রতিভা নয়, দলীয় সমর্থন ও সঠিক পরিকল্পনার মাধ্যমে তাদের আরও কার্যকর করে তুলতে হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ব্রাজিল কোচ। তার মতে, জাতীয় দলের জার্সিতে কোনো ম্যাচকেই নিছক প্রীতি ম্যাচ হিসেবে দেখার সুযোগ নেই।

Translate