সদস্য দেশগুলোকে বড় অঙ্কের অর্থ দিতে চান ইনফান্তিনো

ফিফার প্রায় ৪৪০ কোটি পাউন্ড নগদ রিজার্ভ থেকে সদস্য দেশগুলোকে আরও বড় অঙ্কের অর্থ দেওয়ার পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সোমবার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনকে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, দায়িত্বশীলভাবে দেওয়া সম্ভব এমন সর্বোচ্চ মাত্রার অর্থায়নকে তিনি সমর্থন করবেন। তবে নির্দিষ্ট কোনো অঙ্ক আগেভাগে ঠিক করতে চান না।

উয়েফা ও কনকাকাফের পক্ষ থেকে ফিফার ২১১ সদস্য দেশকে প্রত্যেককে ১ কোটি ডলার দেওয়ার দাবি উঠেছে। আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Translate