বুধবার ২২শে এপ্রিল, ২০২৬

বিশ্ব অ্যাথলেটিকসে ইমরানুর নয়, যাবেন রনি

সাধারণত বৈশ্বিক আসরগুলোতে স্প্রিন্টারদের অগ্রাধিকার থাকে বেশি। বিশেষ করে বাংলাদেশের বেলায়। এবারও ১৩-২১ সেপ্টেম্বর জাপানের টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকসে দ্রুততম মানব ইমরানুর রহমানের নাম ছিল। কিন্তু শেষ দিকে এসে লন্ডন প্রবাসী না করে দেওয়ায় কপাল খুলেছে হার্ডলার নাজমুল হাসান রনির। জাপানের প্রতিযোগিতায় রনির নাম পাঠানো হয়েছে।

ফেব্রুয়ারিতে ৪০০ মিটার হার্ডলসে ৫০ দশমিক ৮৪ টাইমিং করে ৩১ বছর আগের জাতীয় রেকর্ড ভাঙেন রনি। এবার সামারেও এই ইভেন্টে শ্রেষ্ঠত্ব ছিল তার।

রনিকে পাঠানো প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘রনি ও ইমরানের মধ্যে আমরা একজনকে পাঠাতে চেয়েছিলাম। ইমরান চিঠি দিয়ে ফেডারেশনকে জানিয়েছে, সে বিশ্ব অ্যাথলেটিকসে যেতে চায় না। ফলে রনিকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তার টাইমিং এসএ গেমসে স্বর্ণ পাওয়ার মতো এবং বয়সও কম। সব কিছু মিলিয়ে তাকে বিশ্ব পর্যায়ে খেলার সুযোগ দেওয়া হচ্ছে।’

Translate