৮ দিন পর পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র।

যান্ত্রিক ত্রুটির কারণে ৮ দিন বন্ধ থাকার পর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইউনিটটি চালুর মাধ্যমে কেন্দ্রটির দুটি ইউনিটই সচল হয়।

চালুর পর দ্বিতীয় ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৬৮.৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ বাড়ানো হবে।

১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার যৌথ মালিকানাধীন কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটটি ১৩ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এতে এতদিন একটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন চলছিল।

Translate