পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার পিটিআইয়ের পাঞ্জাব শাখা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
লাহোর জেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলিমাকে আটক করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।
ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদমুখী বিক্ষোভের ঘোষণা দিয়েছে পিটিআই। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বিক্ষোভ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।