জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দেশে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ছে। নতুন দামে ডিজেল ১৩৫, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটারে বিক্রি হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রল ১৪০ ও অকটেন ১৪৫ টাকা ছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও ফ্রেইট চার্জ বেড়েছে। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৬ কোটি টাকা লোকসান হয়েছে।