বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ নাট্যোৎসব’-এর অংশ হিসেবে আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা—নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ও বদরুদ্দোজা নির্দেশিত প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’। ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, খামখেয়ালিপনা এবং দুঃশাসনের বিরুদ্ধে বিপ্লবী জনতার অধিকার আদায়ের সংগ্রামের পটভূমিতে রচিত এই নাটকের বিভিন্ন চরিত্রে আ. মা. ম. হাসানুজ্জামান, নীলুফার ওয়াহিদ পাপড়ি, মোহাম্মদ শাহ আলম ও সোহেল রানা বয়াতিসহ একদল প্রতিশ্রুতিশীল শিল্পী অভিনয় করেছেন।