২০২৭ আইপিএল মৌসুমের আগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন তিনবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) আংশিক শেয়ার কিনতে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আরেস ম্যানেজমেন্ট। মূলত ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম অংশীদার জুহি চাওলা ও জয় মেহতার ‘মেহতা গ্রুপ’ তাদের অংশের প্রায় ২০ শতাংশ শেয়ার বিক্রির বিষয়টি বিবেচনা করছে, যেখানে পুরো ফ্র্যাঞ্চাইজিটির সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১৮০ কোটি ডলার বা ১৬ হাজার ২০০ কোটি রুপি। এর পাশাপাশি মেহতা গ্রুপের কাছ থেকে প্রায় ৪ হাজার কোটি রুপিতে আরও ৩৫ শতাংশ শেয়ার কিনে শাহরুখ খান নিজের মালিকানা প্রায় ৯০ শতাংশে উন্নীত করতে পারেন বলেও জোর গুঞ্জন রয়েছে, যা বৈশ্বিক টি-টোয়েন্টি ক্রিকেটে নাইট রাইডার্স গ্রুপের ভবিষ্যৎ সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে।