প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাইলেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলে তিনি সেই সুযোগ দিয়েছেন। নিজের কারণে প্রধানমন্ত্রী বা দল বিব্রত না হোক, সে জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ইশরাক। তবে মাদকবিরোধী অভিযানে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি দাবি করেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য বৈধ লাইসেন্স করা অস্ত্র হাতে রেখেছিলেন। প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সমর্থন পেয়েছেন বলেও জানান তিনি।

Translate