ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল প্রায় ১২ টাকা

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।

বুধবার বিকেলে বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। রাত ১২টা থেকেই এ দাম কার্যকর হবে। এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করছে বিইআরসি। এর আগে টানা দুই মাস দাম কমানো হলেও এবার এক ধাক্কায় প্রায় ১২ টাকা বাড়ানো হলো।

Translate