ইন্টারনেটের ব্যয় কমানো ও নিরাপদ ইন্টারনেট নিশ্চিতের সুপারিশ

ইন্টারনেট সেবার ব্যয় কমানো, ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ এবং শিশু-কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

৩০ সেপ্টেম্বর সংসদ ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সাইবার নিরাপত্তা জোরদার, টেলিটকের সেবার মান বাড়ানো এবং নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ব্রডব্যান্ড নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বিমানবন্দরে ওয়াই-ফাই চালু, বিটিসিএলের অব্যবহৃত সম্পদের ব্যবহার, ডাক বিভাগের পার্সেল সেবা সম্প্রসারণ, ডিজিটাল পেমেন্ট এবং এআই-সক্ষম বাংলাদেশ গঠনের বিষয়েও আলোচনা হয়। শিশু-কিশোর ও মাধ্যমিক শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের প্রকল্পগুলো আরও গতিশীল করার সুপারিশ করা হয়েছে।

Translate