রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

ফটিকছড়িতে আগুনের ঘটনায় দগ্ধ মনোতোষ নাথের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মনোতোষ নাথ (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মনোতোষ নাথ নাজিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের নাথ পাড়ার হরি মোহন নাথের পুত্র এবং তিনি নাজিরহাট ঝংকার মোড়ের জনতা অয়েল ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন।

স্থানীয় সাবেক কাউন্সিলর মাওলানা ইয়াকুব জানান , ঘরে রাখা মোটরসাইকেলে কুপি বাতির আগুন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে মনোতোষ নাথ গুরুতরভাবে দগ্ধ হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে এলাকায় এমন গুঞ্জন ছড়িয়েছিল যে, ফিলিং স্টেশনে চাকরির সুবাদে ঘরে মজুত করা তেল বিক্রি করতে গিয়ে অসাবধানতাবশত এই অগ্নিকাণ্ড ঘটে। তবে এই তথ্যের কোনো সঠিক ভিত্তি বা সত্যতা পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, “আগুনে দগ্ধ হয়ে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে আমরা শুনেছি। ঘটনার বিস্তারিত জানার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Translate