সামরিক সরঞ্জাম ভূগর্ভস্থ স্থানে সরিয়ে নিচ্ছে ইরান

নিরাপত্তা জোরদার করতে সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা সরঞ্জামের একটি অংশ নিরাপদ ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে ইরান।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক বলেন, কৌশলগত সামরিক সম্পদ সুরক্ষায় কয়েক বছর ধরেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার দাবি, এতে ইরানের অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা সক্ষমতা ক্ষতিগ্রস্ত করার শত্রুদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে। সূত্র: তাসনিম নিউজ।

Translate