পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন।

বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলাটি চালানো হয়। নিহত ও আহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও পথচারী। নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।

আফগান সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা বেড়েছে। পাকিস্তান এসব হামলার জন্য টিটিপিকে দায়ী করে আসছে। সূত্র: এপি।

Translate