হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ লিখে পোস্ট ট্রাম্পের

হরমুজ প্রণালির একটি মানচিত্রে জলপথটির নাম ‘ট্রাম্প প্রণালি’ লিখে ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ ও তেল নিষেধাজ্ঞা তুলে নিলে এবং লেবাননে যুদ্ধবিরতি মানলে ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়া ও পারমাণবিক আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে।

এদিকে জাতিসংঘ অধিবেশন শেষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন। একই সময়ে সৌদি আরব হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে।

সূত্র: এবিসি নিউজ।

Translate