আসন্ন দুর্গাপূজায় এবার ভারতকে ইলিশ রপ্তানি করবে না বাংলাদেশ। বরং দেশের চাহিদা মেটাতে এ বছর ভারত থেকেই প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশ।
সাধারণত পূজার আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হলেও এবার সেই অনুমতি দেওয়া হয়নি। ইলিশের উৎপাদন কমে যাওয়ায় দেশের বাজারে সরবরাহ ঠিক রাখতে ভারত থেকে মাছ আমদানি করা হয়েছে।
২০১৯ সাল থেকে পূজার সময় সীমিত পরিমাণে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও এবার সেই ধারাবাহিকতা থাকছে না। ফলে দুর্গাপূজায় ভারতে বাংলাদেশি ইলিশ পাওয়ার সম্ভাবনা নেই।
সূত্র: ফার্স্টপোস্ট।